সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

রাজধানী থেকে সংঘর্ষ ও গোলাগুলির মামলার প্রধান আসামি বিএনপি নেতা আলমগীর গ্রেফতার

জুলাই ৩১, ২০২৬
A A
রাজধানী থেকে সংঘর্ষ ও গোলাগুলির মামলার প্রধান আসামি বিএনপি নেতা আলমগীর গ্রেফতার
Share on FacebookShare on Twitter

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। এ ঘটনায় দায়ের হওয়া সংঘর্ষ ও গোলাগুলির মামলার প্রধান আসামি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙলমোড়া গ্রামের বাসিন্দা এবং ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে। তিনি ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া সংঘর্ষ ও গোলাগুলির মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, অপহরণ, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

আরওপড়ুন

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব রিজভী

সমু‌দ্রে মাছ ধরতেও চাঁদা চান বিএনপি নেতা

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই গভীর রাতে ছাগলনাইয়া শহীদ মিনার এলাকায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরদিন আহত বিএনপি কর্মী রিয়াজ উদ্দিন টিপু বাদী হয়ে আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সংঘর্ষ, হামলা ও গোলাগুলির অভিযোগ আনা হয়।

এদিকে মামলার প্রতিবাদে গত ২৯ জুলাই ছাগলনাইয়া জিরো পয়েন্টে সমাবেশ করার চেষ্টা করেন আসামিপক্ষের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধার মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়নি। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের বিষয়েও তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব রিজভী
প্রধান সংবাদ

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব রিজভী

আগস্ট ১০, ২০২৬
সমু‌দ্রে মাছ ধরতেও চাঁদা চান বিএনপি নেতা
বাংলাদেশ

সমু‌দ্রে মাছ ধরতেও চাঁদা চান বিএনপি নেতা

আগস্ট ১০, ২০২৬
মাদক কারবারিদের ধরতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার
বিএনপি

মাদক কারবারিদের ধরতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

আগস্ট ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০