Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: জামায়াত এমপি মিলন

August 1, 2026
A A
কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: জামায়াত এমপি মিলন

সঠিক যত্ন, দিকনির্দেশনা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরাও অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের সেবায় গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, সবল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এমপি মিলন জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর জোর দেন তিনি।

জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, কাউন্সিলর প্রার্থী উল্লাহ ভূঁইয়া হারুনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আটটি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে কুনিপাড়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বাবলী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Related Posts

জামায়াত

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026
জামায়াত

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026
জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা

October 22, 2026

ন্যাটো দেশগুলোতে নাশকতা বাড়ানোর নির্দেশ পুতিনের, দাবি মার্কিন গোয়েন্দাদের

October 22, 2026

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version