Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও জামায়াত এমপির নামফলক

August 2, 2026
A A
উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও জামায়াত এমপির নামফলক

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী কর্তৃক উদ্বোধন করা একটি সড়ক সংস্কার প্রকল্পের নামফলক উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর গার্লস স্কুল সংলগ্ন সড়কে ঘটে এই ঘটনা।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টায় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। তবে সন্ধ্যার পর উদ্বোধনী নামফলকটি রহস্যজনকভাবে সেখান থেকে গায়েব হয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, নামফলক স্থাপনের জন্য নির্মিত কংক্রিটের মূল স্তম্ভটি খাঁ খাঁ করছে, কিন্তু সেখানে কোনো ফলক নেই।

নামফলকের স্তম্ভ নির্মাণকারী মিস্ত্রি মো. আরিফ জানান, নির্মাণের সময় পার্শ্ববর্তী এলাকার এক সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিএনপিকর্মী এসে মন্তব্য করেছিলেন যে এটি লাগিয়ে লাভ নেই, কারণ এটি এখানে থাকবে না। এর কিছুক্ষণের মধ্যেই ফলকটি উধাও হয়ে যাওয়ায় ওই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মনে নানামুখী সন্দেহের সৃষ্টি হয়েছে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, প্রকল্প শুরু থেকেই তাঁরা নানারকম বাধার মুখে পড়ছেন। কাজের জন্য রাখা ইট চুরি হওয়া এবং নর্দমায় বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করার পাশাপাশি এবার সরাসরি এমপির নামফলকই তুলে নেওয়া হয়েছে। উন্নয়ন কাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা স্থানীয় প্রশাসন ও জনগণের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় জামায়াত নেতা রফিকুল আলম ও এলাকাবাসী জানান, সরকারি নামফলক সুরক্ষায় এমন ব্যর্থতা সামগ্রিক উন্নয়ন কাজের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। এলাকার উন্নয়নের স্বার্থে এ ধরনের বিশৃঙ্খলা ও দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Posts

জামায়াত

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026
জামায়াত

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026
জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা

October 22, 2026

ন্যাটো দেশগুলোতে নাশকতা বাড়ানোর নির্দেশ পুতিনের, দাবি মার্কিন গোয়েন্দাদের

October 22, 2026

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version