রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

আগস্ট ২, ২০২৬
A A
রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত
Share on FacebookShare on Twitter

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৮)।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। নিহত ফারজানার বাবা মো. ফারুক হোসেন জানান, সম্প্রতি তার স্ত্রী ও মেয়ে শরীয়তপুরের গোসাইরহাটে গ্রামের বাড়িতে যান। সেখানে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হৃদয় ওরফে শিপনও যান। অনুষ্ঠানের দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের পর শিপন ঢাকায় ফিরে আসেন।

শনিবার রাতে পরিবারটি ঢাকায় ফিরে কাঁঠালবাগানের বাসায় ওঠে। রোববার সকালে ফারুক হোসেন বাসার বাইরে থাকাকালে শিপনের সঙ্গে ফারজানার আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফিরোজা বেগম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শিপন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী ফারজানাকে এবং পরে শাশুড়ি ফিরোজা বেগমকে আঘাত করেন।

ঘটনাস্থলেই ফারজানা নিহত হন। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার পর অভিযুক্ত শিপন তার এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং শিপনকে গ্রেপ্তার করে। তার বাড়ি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়।

ওসি ফজলে আশিক বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণখানে চিকিৎসককে হত্যা: জুতার ছাপের সূত্র ধরে পুলিশের হাতে স্বামী

আগস্ট ২, ২০২৬
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠনের চেষ্টা, এনসিপি শিবির ছাত্রদলের হুঁশিয়ারি

আগস্ট ২, ২০২৬

গুমের ক্ষত নিয়ে তামাশার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক বার্তা ফারুকীর

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় ৫ নেতা

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version