সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে

আগস্ট ৩, ২০২৬
A A
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
Share on FacebookShare on Twitter

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যাদুর্গত মানুষের জন্য সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ থাকলেও তা এখনো পাননি ক্ষতিগ্রস্তরা। বানভাসিদের জন্য বরাদ্দ দেওয়া ৩০ মেট্রিক টন চাল এক মাসেরও বেশি সময় ধরে খাদ্যগুদামেই পড়ে রয়েছে। এমনকি এসব চাল বন্যামুক্ত দুটি ইউনিয়নের নামে উত্তোলন করে গুদামজাত করার তীব্র অভিযোগ উঠেছে।

উপজেলা ত্রাণ শাখা সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার দুই হাজার ৬৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং নদীভাঙনের শিকার হন আরও শতাধিক ব্যক্তি। ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৩০ মেট্রিক টন জিআর চাল ও ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়। গত ২৯ জুন বরাদ্দ দেওয়ার পরদিন ৩০ জুন চাল উত্তোলন করা হয়। নিয়ম অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে তা বিতরণ শেষ করার কথা থাকলেও ৩০ প্যাকেট শুকনো খাবার ছাড়া চালের একটি দানা ও বাকি খাবার দেওয়া হয়নি।

বন্যা কবলিত রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ জানান, তাঁর ইউনিয়নের একাধিক এলাকা পানিবন্দি হলেও বারবার যোগাযোগ করেও তাঁরা সরকারি সহায়তার কোনো চাল পাননি। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম খোদাদাদ হোসেনের নির্দেশে বন্যা কবলিত নয় এমন দুটি ইউনিয়ন পরিষদ (সন্তোষপুর ও রামখানা) চেয়ারম্যান ও প্রশাসকের নামে এই চাল বরাদ্দ দেখিয়ে উত্তোলন করে রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেছেন, ইউএনও-র অবহেলা ও খামখেয়ালিপনার কারণেই দুর্গত মানুষ ত্রাণ সহায়তা পাননি।

এর পাশাপাশি ইউএনও-র অবহেলায় নির্ধারিত সময়ে ছাড়পত্রে স্বাক্ষর না করায় জুন মাসের ৪১ হাজার ১০২ জন টিসিবি গ্রাহকের জন্য বরাদ্দকৃত দুই লাখ ৫ হাজার ৫১০ কেজি চাল উত্তোলন সম্ভব না হয়ে ফেরত গেছে বলে অভিযোগ উঠেছে।

তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন জানান, ত্রাণ বিতরণের আগেই বন্যার পানি নেমে যায়। উত্তোলন করা চাল ফেরত না দিয়ে পরবর্তীতে আবার বন্যা হলে তা বিতরণের উদ্দেশ্যে গুদামে রাখা হয়েছে। অন্যদিকে তাঁর অনুপস্থিতির কারণে বিশেষ পরিস্থিতিতে টিসিবির চাল উত্তোলনের সময়সীমা পার হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

টিএফআই সেলের আলামত ধ্বংসে র‍্যাবের লেকে ফেলে দেওয়া হয় নির্যাতনের সরঞ্জাম

আগস্ট ৩, ২০২৬
প্রধান সংবাদ

দুই বছর পরও জুলাইয়ের দমনপীড়নে যুক্ত ৩৫% পুলিশ কর্মকর্তা স্বাভাবিক দায়িত্বে

আগস্ট ৩, ২০২৬
প্রধান সংবাদ

৫৩৭ জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

আগস্ট ৩, ২০২৬

টিএফআই সেলের আলামত ধ্বংসে র‍্যাবের লেকে ফেলে দেওয়া হয় নির্যাতনের সরঞ্জাম

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version