বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকিব

আগস্ট ৫, ২০২৬
A A
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকিব
Share on FacebookShare on Twitter

ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি, দেশীয় অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কায়দায় রাজনীতির অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জামায়াত-শিবিরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য একা ছাত্রদলই যথেষ্ট এবং শিবির যদি এ ধরনের রাজনীতি অব্যাহত রাখে, তবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদল সভাপতি এসব মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম সাম্প্রতিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এসব হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলেও জানান তিনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিবিরের নেতাকর্মীরা এ হামলাকে বীরত্ব হিসেবে তুলে ধরেছে এবং জামায়াতের শীর্ষ নেতারাও এর পক্ষে সাফাই গেয়েছেন।

তিনি আরও বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ৫০ থেকে ৬০ জন ছাত্রশিবিরের নেতাকর্মী গিয়ে ‘মব’ তৈরি করে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে। শিবিরের চিন্তা-চেতনায় এখনো ‘মব’ সংস্কৃতি ও চরিত্রহননের রাজনীতি রয়ে গেছে দাবি করে তিনি জানান, বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের আচরণের স্থান নেই।

ছাত্রদল সভাপতি স্মরণ করিয়ে দেন, জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ দিন ছাত্রলীগের চোখে চোখ রেখে রাজপথে রাজনীতি করেছে এবং কখনো আত্মগোপনে যায়নি। যারা আত্মগোপন করে রাজনীতি অভ্যস্ত, তারা ছাত্রদলের সক্ষমতা বুঝবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ার করেন, ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে এবং এ বিষয়ে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত খবর

বিএনপি

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে ছাত্রদলের হামলার শিকার ৬ সাংবাদিক

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক, শিক্ষকসহ আহত ২০

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রিকশার পাদানিতে ঝুলতে থাকা শহীদ নাফিজের শেষ ২৪ ঘণ্টা

আগস্ট ৫, ২০২৬

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকিব

আগস্ট ৫, ২০২৬

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version