মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

রিকশার পাদানিতে ঝুলতে থাকা শহীদ নাফিজের শেষ ২৪ ঘণ্টা

জুলাই বিপ্লবের অমর যোদ্ধা

আগস্ট ৫, ২০২৬
A A
রিকশার পাদানিতে ঝুলতে থাকা শহীদ নাফিজের শেষ ২৪ ঘণ্টা
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী গোলাম নাফিজের শেষ ২৪ ঘণ্টার মর্মান্তিক ও বীরত্বপূর্ণ ইতিহাস প্রকাশ পেয়েছে। ১৮ জুলাই মহাখালীতে আন্দোলনে পুলিশের রাবার বুলেটে আহত হওয়ার পরও তিনি দমে যাননি। ৪ আগস্ট সকালে ফার্মগেটে বৈষম্যবিরোধী আন্দোলনের একদফা কর্মসূচিতে অংশ নিয়ে তেজগাঁও ট্রাফিক পুলিশের এডিসি তয়াছির জাহানের নেতৃত্বাধীন বাহিনী এবং স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তিনি বুকে গুরুতর আঘাত পেয়ে শাহাদাতবরণ করেন।

গুলিবিদ্ধ অবস্থায় নাফিজ দীর্ঘক্ষণ ফুটওভার ব্রিজের নিচে পড়ে ছিলেন। পরবর্তীতে পুলিশ রিকশাচালক নূর মোহাম্মদকে বাধ্য করে নাফিজের দেহ রিকশার পাদানিতে তুলে দিতে। মাথায় লাল-সবুজ পতাকা বাঁধা নাফিজকে বাঁচাতে রিকশাচালক নূর মোহাম্মদ ও অন্য এক রিকশাচালক উজ্জ্বল অক্লান্ত চেষ্টা চালান। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশন চক্ষু হাসপাতাল থেকে পরবর্তীতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে চিকিৎসাধীন অবস্থাতেই নাফিজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, নাফিজ নিখোঁজ হওয়ার পর তারা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি শুরু করে। নাফিজের বড় ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে পাদানিতে ঝুলতে থাকা ভাইয়ের ছবি দেখে চিনতে পারেন। এরপর মামা আবুল হাশেম ও মামি আফরোজা আক্তার সীমা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে নাফিজের নিথর দেহ শনাক্ত করেন। মর্গ থেকে লাশ নেওয়ার ক্ষেত্রে চরম অনিশ্চয়তা সৃষ্টি হলে পরিবার দ্রুত নাফিজের মরদেহ দাদাবাড়িতে নিয়ে যায়।

আরওপড়ুন

শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

‘ইসলামিক ন্যাটো’ জল্পনার নেপথ্যে সৌদি অর্থায়ন, তুর্কি প্রযুক্তি ও পাকিস্তানি সেনাবল

লাশ নিয়ে ফেরার পথে ও দাফনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের চরম বাধার সম্মুখীন হয় পরিবারটি। লাশ নিয়ে মূল সড়ক এড়িয়ে রামদা ও দেশীয় অস্ত্রের ভয় উপেক্ষা করে কোমর সমান পচা পানির মধ্য দিয়ে হেটে অবশেষে ৫ আগস্ট সকাল ১০টায় মধুবাগ গণকবরস্থানে নাফিজকে দাফন করা হয়। নাফিজের স্বপ্ন ছিল সেনাপ্রধান হয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু চব্বিশের বিপ্লব তাঁর সেই স্বপ্ন কেড়ে নেয়।

নাফিজ হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ২২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত কেবল সাবেক এডিসি শচীন মৌলিক গ্রেপ্তার হয়েছেন। নাফিজের পরিবার নির্দেশদাতা ও প্রত্যক্ষ হামলাকারী সবার ফাঁসির দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর

শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!
প্রধান সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

আগস্ট ১৮, ২০২৬
‘ইসলামিক ন্যাটো’ জল্পনার নেপথ্যে সৌদি অর্থায়ন, তুর্কি প্রযুক্তি ও পাকিস্তানি সেনাবল
আন্তর্জাতিক

‘ইসলামিক ন্যাটো’ জল্পনার নেপথ্যে সৌদি অর্থায়ন, তুর্কি প্রযুক্তি ও পাকিস্তানি সেনাবল

আগস্ট ১৭, ২০২৬
গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ, এ অবস্থা কতদিন
প্রধান সংবাদ

গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ, এ অবস্থা কতদিন

আগস্ট ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঐতিহাসিক জনসংখ্যা ঘাটতিতে ইসরায়েল, বাড়ছে দেশ ছাড়ার প্রবণতা

ঐতিহাসিক জনসংখ্যা ঘাটতিতে ইসরায়েল, বাড়ছে দেশ ছাড়ার প্রবণতা

আগস্ট ১৮, ২০২৬
দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ

দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ

আগস্ট ১৮, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০