বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মেরে বের করে দিলো বিএনপির নেতাকর্মীরা

আগস্ট ৫, ২০২৬
A A
শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মেরে বের করে দিলো বিএনপির নেতাকর্মীরা
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা’য় জুলাই যোদ্ধাদের ওপর হামলা, মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা ও সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলায় আহত গেজেটেড জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর মুহূর্তে অডিটোরিয়ামে প্রবেশের পর কয়েকজন জুলাই যোদ্ধার সঙ্গে উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে গেজেটেড জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই যোদ্ধাদের ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড় ও লাঞ্ছিত করার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

আহত জাকির হোসেন মিন্টু অভিযোগ করে জানান, তদন্তের মাধ্যমে সরকারি স্বীকৃতি পাওয়ার পরও প্রশাসনের আয়োজিত সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি ও তাঁর সহযোদ্ধারা বিএনপি নেতা-কর্মীদের হাঙ্গামা ও নৃশংস হামলার শিকার হয়েছেন। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির অভিযোগ করেন, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে।

আরওপড়ুন

হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

তবে হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু দাবি করেন, ইমরান আল নাজিরসহ এনসিপির কয়েকজন নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করে আসছিলেন। অনুষ্ঠানে এসেও তারা একই ধরনের কথা বলায় বাকবিতণ্ডা তৈরি হয় এবং একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন কোনো মন্তব্য না করে স্থান ত্যাগ করলেও শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে আনুষ্ঠানিক কার্যক্রম শান্তিপূূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এদিকে ঘটনা তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শরীয়তপুর শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

সম্পর্কিত খবর

হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না
এনসিপি

হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না

আগস্ট ১৩, ২০২৬
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল
বাংলাদেশ

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আগস্ট ১৩, ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা তুলে না নিলে ঘর পোড়ানোর হুমকি
বিএনপি

ছাত্রদল নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা তুলে না নিলে ঘর পোড়ানোর হুমকি

আগস্ট ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আগস্ট ১৩, ২০২৬
এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

আগস্ট ১৩, ২০২৬
ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০