মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল

আগস্ট ৬, ২০২৬
A A
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
Share on FacebookShare on Twitter

কুড়িগ্রামের উলিপুরে ‘স্টার টেলিভিশন’-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে অনুষ্ঠানস্থল থেকে টেনে বাইরে বের করে বেধড়ক পেটানো হয়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত সাংবাদিক জুবাইর জানান, গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কভার করতে তিনি উপজেলা অডিটোরিয়ামে যান। ভিডিও ও ছবি তোলার সময় হঠাৎ বিএনপি কর্মী শামীমসহ কয়েকজন তাঁকে অডিটোরিয়াম থেকে বের করে মোটরসাইকেলে উঠতে বলেন। এতে অস্বীকৃতি জানালে নেতাকর্মীরা তাঁর মাথা লক্ষ্য করে মারধর শুরু করেন। হামলার সময় অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, ইউএনও, ওসি এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

হামলার কারণ সম্পর্কে তিনি জানান, তিনি নিজে জুলাই আন্দোলনের পক্ষে থাকলেও পেশাগত সাংবাদিকতা কিংবা পূর্বের কোনো প্রতিবেদনের ওপর ক্ষুব্ধ হয়েই এ হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলাকারীদের সবাই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী ছিলেন বলে তিনি চিহ্নিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি জানান, গোলমালের খবর পেয়ে ওসিসহ বাইরে গিয়ে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরওপড়ুন

দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ

যৌন হয়রানি-দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, হামলার পর পুলিশই আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আক্রান্ত সাংবাদিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসার জন্য জুবাইরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং চিকিৎসকেরা তাঁকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত খবর

দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশ

দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ

আগস্ট ১৮, ২০২৬
যৌন হয়রানি-দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত
বাংলাদেশ

যৌন হয়রানি-দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত

আগস্ট ১৭, ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
আওয়ামী লীগ

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আগস্ট ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঐতিহাসিক জনসংখ্যা ঘাটতিতে ইসরায়েল, বাড়ছে দেশ ছাড়ার প্রবণতা

ঐতিহাসিক জনসংখ্যা ঘাটতিতে ইসরায়েল, বাড়ছে দেশ ছাড়ার প্রবণতা

আগস্ট ১৮, ২০২৬
দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ

দৈনিক বিপুল বিদ্যুৎ গ্রাস: ৫০ লাখ ই-রিকশার চার্জে বিদ্যুৎখাতে বড় চ্যালেঞ্জ

আগস্ট ১৮, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০