বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ

আগস্ট ৬, ২০২৬
A A
জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ
Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন রূপ নিয়েছে ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’। রাজধানীর শেরেবাংলা নগরের ১৭ একরজুড়ে বিস্তৃত এই জাদুঘরের একেকটি কক্ষে স্থান পেয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থান, গণতান্ত্রিক সংগ্রাম এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের নানাবিধ স্মারক ও স্মৃতিচিহ্ন। কোথাও রয়েছে রক্তমাখা পোশাক, কোথাও দেয়ালে টাঙানো ছবি কিংবা নিখোঁজ ও শহীদদের ইতিহাস, যা দর্শনার্থীদের আবেগপ্লুত করে তোলে।

জাদুঘরের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা মিলবে ‘গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা’ শীর্ষক একটি প্রদর্শনীর, যেখানে স্বাধীনতার পর থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রধান ফটকের দক্ষিণ পাশে সাদা মার্বেল পাথরে বৃত্তাকারে নির্মিত ‘জুলাই মেমোরিয়াল’-এ হাজারও শহীদের নাম উৎকীর্ণ রয়েছে, যার ভেতরের অংশটি সাজানো হয়েছে প্রতীকী কবরস্থানের আদলে। এছাড়া উন্মুক্ত প্রাঙ্গণে সাঁজোয়া যান, সাইকেল বা রিকশায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতীকী ভাস্কর্যসহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও গুমের শিকার ব্যক্তিদের স্মরণে কুখ্যাত ‘আয়নাঘর’-এর আদলে তৈরি কক্ষ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দোতলা বিশিষ্ট মূল ভবনের নিচতলায় সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল, নথি, প্রামাণ্যচিত্র ও সাবেক বাসভবনে থাকা ঐতিহাসিক আসবাবপত্র। এখানকার সাবেক প্রধানমন্ত্রীর বৈঠককক্ষ বা ‘কল রুম’-এ আন্দোলনের সময়ের ক্ষয়ক্ষতিকে মেঝের ওপর বিশেষ কাচ দিয়ে অক্ষতভাবে সংরক্ষণ করা হয়েছে, যার ওপর দিয়ে হেঁটে গিয়ে দর্শনার্থীরা সেই দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন।

জাদুঘরের দ্বিতীয় তলাটি সম্পূর্ণভাবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি দিয়ে সাজানো হয়েছে। এখানে শহীদ আবু ইসাহাকের রক্তমাখা পোশাকসহ শত শত শহীদের ব্যবহৃত জিনিসপত্র, আন্দোলন চলাকালের দিনভিত্তিক টাইমলাইন এবং ৩৬০ ডিগ্রি প্রযুক্তির ‘ইমার্সিভ প্রজেক্ট’ কক্ষ রয়েছে, যা দর্শনার্থীদের সরাসরি আন্দোলনের ভেতরে থাকার মতো অনুভূতি উপহার দেয়। এছাড়া শিল্পকর্ম, পোস্টার ও ভাস্কর্যের মাধ্যমে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আন্দোলনের নানা অধ্যায় নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা—এই তিন ধাপে জাদুঘরের মূল ভবন দেখার সুযোগ রাখা হয়েছে। দর্শনার্থীরা ৫০ টাকা (প্রাপ্তবয়স্ক) ও ২০ টাকা (শিশু) মূল্যে অনলাইন বা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে মূল ভবন দেখার পাশাপাশি বাইরের বিস্তৃত প্রাঙ্গণ, পুকুরপাড় ও ক্যাফেটেরিয়ায় সময় কাটাতে পারবেন।

সম্পর্কিত খবর

জামায়াত

বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

আগস্ট ৬, ২০২৬
জামায়াত

কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির

আগস্ট ৬, ২০২৬
প্রধান সংবাদ

ভারতের গণমাধ্যমে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জকসুর ভিপি-এজিএসহ শিবির নেতাদের জবিতে প্রবেশ, অবস্থান ছাত্রদলেরও

আগস্ট ৬, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ

আগস্ট ৬, ২০২৬

শরীয়তপুরে জামায়াতের অনুষ্ঠানে বিএনপির হামলা, সাংবাদিককে মারধর

আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version