সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

জুলাইতে মহিপাল গণহত্যার মাস্টারমাইন্ড নিজাম হাজারী ভারতের বিলাসী হোটেলে

আগস্ট ৭, ২০২৬
A A
জুলাইতে মহিপাল গণহত্যার মাস্টারমাইন্ড নিজাম হাজারী ভারতের বিলাসী হোটেলে
Share on FacebookShare on Twitter

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলার প্রধান আসামি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দেখা মিলেছে ভারতের দিল্লির বিলাসবহুল ‘লেমন ট্রি প্রিমিয়ার’ (Lemon Tree Premier) হোটেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিলাসী জীবনের ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পলাতক সাবেক এই সংসদ সদস্য দিল্লির ওই পাঁচতারকা হোটেলে চেক-ইন করছেন। অন্য একটি ছবিতে তাঁকে হোটেলের ভেতরে আরামদায়কভাবে টেবিলে বসে থাকতে দেখা যায়। ফেনীতে তাঁর সাধারণ কর্মীরা যখন চরম অর্থকষ্টে দিনাতিপাত করছেন, তখন ওপারে তাঁর এমন বিলাসবহুল জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

এর আগে, ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক সবুজ হত্যা মামলায় নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এই আদেশ দেন।

আরওপড়ুন

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন টমটম চালক সবুজ। ওই দিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচার গুলিবর্ষণে তিনি নিহত হন। পরবর্তীতে সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। মামলার পর থেকেই নিজাম হাজারীসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন।

সম্পর্কিত খবর

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮
আওয়ামী লীগ

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

সেপ্টেম্বর ১৪, ২০২৬
খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?
আওয়ামী লীগ

খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০