বুধবার, আগস্ট ১২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা

আগস্ট ১২, ২০২৬
A A
রূপসায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যা
Share on FacebookShare on Twitter

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে সেখানে রাতে পাহারার দায়িত্ব পালন করতেন ফখরুল। ঘটনার সময়ও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি তার ঘাড়ে এবং অন্যটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
বিএনপি

সমকামিতার অভিযোগে ঢাবির এসএম হল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা!

আগস্ট ১২, ২০২৬
বিএনপি

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজায় গণহত্যায় অংশ নেওয়া ইসরাইলি সেনার আত্মহত্যা

আগস্ট ১২, ২০২৬

উখিয়ায় অপহরণের এক মাস পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

সমকামিতার অভিযোগে ঢাবির এসএম হল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা!

আগস্ট ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version