রবিবার, আগস্ট ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতার পদত্যাগ, পরের দিন প্রত্যাহার

আগস্ট ১৩, ২০২৬
A A
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতার পদত্যাগ, পরের দিন প্রত্যাহার
Share on FacebookShare on Twitter

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়ার ক্ষোভে জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার পদত্যাগের যে দাবি জেলা ছাত্রদল করেছিল, তা নাটকীয় মোড় নিয়েছে। পদত্যাগের ঘোষণার মাত্র একদিনের মাথায় ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় সংগঠনের দায়িত্বে বহাল থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তবে একই সঙ্গে পদত্যাগ করা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকুর বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

আজ বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় ইবনে হাসান তাঁর পদত্যাগপত্র প্রত্যাহারের কথা জানান। এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক ইবনে হাসান ফেসবুকে পৃথক পদত্যাগপত্র প্রকাশ করলে তা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দেয়।

ভিডিও বার্তায় ইবনে হাসান ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ক্ষোভে পদত্যাগের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট করেন যে, তিনি ফ্যামিলি কার্ডের তথ্যের জন্য ঢাকা থেকে আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশই নেননি। তাই পরীক্ষা না দিয়ে চাকরি না পাওয়ার ক্ষোভ থাকার প্রশ্নই আসে না। মূলত সম্প্রতি ঢাকায় নতুন চাকরিতে যোগ দেওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত সময় দিতে না পারার ব্যর্থতাবোধ থেকেই তিনি প্রথমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরওপড়ুন

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

ইবনে হাসান আরও জানান, তাঁর পদত্যাগের বিষয়টি জানার পর বিএনপির কেন্দ্রীয় নেতা ফরিদুল কবির তালুকদার শামীম তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং তাঁর সমস্যার কথা শোনেন। ভবিষ্যতে চাকরিসহ সব ক্ষেত্রে পাশে থেকে সহযোগিতা করার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সংগঠনের সঙ্গেই থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দাবি করেছিলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করে নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই সম্ভবত ওই দুই নেতা ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করেছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে, দলীয় নিয়ম অনুযায়ী পদত্যাগের কোনো কপি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়েনি, যা ছিল কেবলই সামাজিক যোগাযোগমাধ্যম-কেন্দ্রিক ক্ষোভের বহিঃপ্রকাশ।

সম্পর্কিত খবর

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে
বিএনপি

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা
বাংলাদেশ

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রকাশ্যে এলো ইরানের নতুন শক্তিশালী অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্র

প্রকাশ্যে এলো ইরানের নতুন শক্তিশালী অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্র

আগস্ট ২৩, ২০২৬
নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০