মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

দিল্লিতে নতুন করে তৎপর আ.লীগ

আগস্ট ১৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা-দিল্লি সম্পর্ক যখন নতুন করে টানাপোড়েনের মধ্যে পড়েছে, ঠিক এমন সময় দিল্লিতে একটি সেমিনারের আয়োজনকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি একটি মহল।

‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আগামী ২৯ আগস্ট দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব (সাউথ এশিয়া)-এ ‘ইউরো-এশিয়া সম্পর্ক: শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব’ শীর্ষক সেমিনার আয়োজনের কথা রয়েছে।

দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সেমিনার আয়োজনের নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। সূত্রগুলোর দাবি, আয়োজনে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি অংশের পরোক্ষ সমর্থন রয়েছে।

আরওপড়ুন

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

তবে একই সময়ে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের পক্ষ থেকে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ফলে নির্ধারিত ২৯ আগস্ট সেমিনারটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সেমিনারের ঘোষিত আলোচ্যসূচিতে ইউরোপ ও এশিয়ার মধ্যে শান্তি, সহযোগিতা, মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেলেও এর আড়ালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আয়োজকদের তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন রায় আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সেমিনারে বাংলাদেশি রাজনীতিবিদ, কূটনীতিক ও কথিত মানবাধিকারকর্মীদের পাশাপাশি ভারতের কয়েকজন সাবেক কূটনীতিকের অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের তালিকা অনুযায়ী, সেমিনারে ড. হাছান মাহমুদ ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. ওন্দ্রেজ দোস্তাল, লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, সাবেক রাষ্ট্রদূত পিটার ফাহরিন হোলজ, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীনা সিক্রি, ডা. জাহানারা আরজু, এপিসি গ্লোবাল ফোরামের চেয়ারম্যান এস ভেঙ্কট নারায়ণ, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি ড. আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সেক্রেটারি এএফএম গোলাম জিলানীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প
বাংলাদেশ

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগ

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

সেপ্টেম্বর ১৫, ২০২৬
‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’ নিশ্চিত হয়েছে: মাহদী আমিন, ভিন্ন তথ্য টিআইবির
বাংলাদেশ

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’ নিশ্চিত হয়েছে: মাহদী আমিন, ভিন্ন তথ্য টিআইবির

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মত স্বীকার করলো যুক্তরাষ্ট্র

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মত স্বীকার করলো যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০