রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ

আগস্ট ১৪, ২০২৬
A A
পাকিস্তানের স্বাধীনতা দিবসে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ
Share on FacebookShare on Twitter

নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিজের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান। ভোররাতে রাজধানী ইসলামাবাদে ৩১ বার এবং প্রাদেশিক রাজধানীগুলোতে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। ঐতিহাসিক এই দিনে করাচিতে দেশটির স্থপতি কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর মাজার-ই-কায়েদে অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ গার্ড পরিবর্তন অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের বার্তায় দেশটির শীর্ষ নেতৃত্ব স্থিতিশীলতা অর্জন, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাঁর বিশেষ বার্তায় উল্লেখ করেন, স্বাধীনতা কেবল একটি ঐতিহাসিক অর্জন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল দায়িত্ব। তিনি দেশের অর্থনীতি শক্তিশালী করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন। এ সময় তিনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং আফগানিস্তানের মাটি ব্যবহার করে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বাধীনতা দিবসের বক্তব্যে সরকারের সাফল্য তুলে ধরে বলেন, গত আড়াই বছরে পাকিস্তান অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি জানান, বিগত দুই বছরে প্রবাসী আয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, শিল্প ও কৃষির টেকসই উন্নয়ন এবং যুবসমাজের দক্ষতা বৃদ্ধিকে বর্তমান সরকারের মূল অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন তিনি।

আরওপড়ুন

পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

ভারতকে কঠোর বার্তা দিয়ে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের জন্য পানির প্রতিটি ফোঁটা ‘রেড লাইন’। ভারত সঠিক পথে ফিরে না এলে দেশটিকে সরাসরি জবাব দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, কাশ্মীর সমস্যার কূটনৈতিক সমাধান এবং ফিলিস্তিন ও কাশ্মীরের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক দলসহ সর্বস্তরের সাধারণ মানুষকে মতভেদ ভুলে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ
আন্তর্জাতিক

পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ
আন্তর্জাতিক

চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাধারণ নির্দেশের বাইরে গিয়ে প্ল্যাটফর্মে এআইয়ের সাইবার আক্রমণ, দায় স্বীকার
আন্তর্জাতিক

সাধারণ নির্দেশের বাইরে গিয়ে প্ল্যাটফর্মে এআইয়ের সাইবার আক্রমণ, দায় স্বীকার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সেপ্টেম্বর ১৩, ২০২৬
পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০