রবিবার, আগস্ট ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
A A
একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপুল ঋণের কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার ট্রাকে ওঠা নিয়ে অনেকে চায়ের দোকানে সমালোচনা করবেন—এটা তিনি জানেন। তবে কাউকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ছোটবেলায় ৩০-৪০ বছর আগে ঘুম থেকে উঠে রাস্তা পরিষ্কার করার গাড়ি দেখার স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাস্তা পরিষ্কার হয়ে চকচক করার দৃশ্য তাকে উচ্ছ্বসিত করেছে। সেই অনুভূতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।

এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ নেই ভারতে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

আগস্ট ১৬, ২০২৬
প্রধান সংবাদ

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আগস্ট ১৬, ২০২৬
খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম: জামায়াত আমির

আগস্ট ১৬, ২০২৬

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

আগস্ট ১৬, ২০২৬

ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান

আগস্ট ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version