শনিবার, আগস্ট ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

আগস্ট ১৫, ২০২৬
A A
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার সন্ধ্যায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চল জামায়াতের উদ্যোগে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাড্ডায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সেলিম উদ্দিন অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধ পরিস্থিতির কারণে নয়; বরং সরকারের অব্যবস্থাপনার ফলেই এই সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের ভরসা এখন মোমবাতি।

তিনি আরও বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার এই সংকটের দায় এড়াতে পারবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা অতীতেও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান।

সেলিম উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশে চলমান বিদ্যুৎ সংকটকে ‘সাধারণ সমস্যা নয়’ বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ যখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, তখন এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দলটি কাজ করে যাচ্ছে।

মিছিলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সেলিম উদ্দিন বলেন, আজকের মোমবাতি শুধু প্রতিবাদের প্রতীক নয়, এটি একটি বার্তাও। অন্ধকার যত গভীরই হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস পেল ছায়েম

আগস্ট ১৫, ২০২৬
বাংলাদেশ

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

আগস্ট ১৫, ২০২৬
জামায়াত

বিরোধীদলের এমপিদের আসনে উন্নয়ন বরাদ্দ বাড়ানোর দাবি জামায়াত নেতাদের

আগস্ট ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১৫ আগস্ট উপলক্ষে ঢাবিতে খাবার বিতরণ, ছাত্রলীগের দুই কর্মী আটক

আগস্ট ১৫, ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস পেল ছায়েম

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

আগস্ট ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version