Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

মাদারীপুরে মহিলা মাদরাসার সামনে বোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত

August 15, 2026
A A
মাদারীপুরে মহিলা মাদরাসার সামনে বোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদরাসার সামনে ককটেল বা হাতবোমা বিস্ফোরণে চারজন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে আবিদা আক্তার (৮) নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, মাদরাসার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা এক ব্যক্তি আগের দিন টেনিস বল সদৃশ একটি পরিত্যক্ত বস্তু কুড়িয়ে পেয়ে তাঁর ঘরের সিঁড়িতে রেখে দেন। সকালে মাদরাসায় আসার পর কোমলমতি শিক্ষার্থীরা ওই সিঁড়িতে বসে টিফিন খাওয়ার সময় বস্তুটি টেনিস বল মনে করে খেলতে শুরু করে। খেলার একপর্যায়ে বলের আকৃতিতে তৈরি হাতবোমাটির বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) নামের চার মাদরাসা ছাত্রী আহত হয়। বিস্ফোরণের পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসারত আবিদার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

সংবাদ পেয়ে মাদারীপুর জেলা পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিপজ্জনক হাতবোমাটি সেখানে কীভাবে এবং কার মাধ্যমে এলো, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের সনাক্তকরণ ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Posts

বাংলাদেশ

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
আওয়ামী লীগ

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026

হুতিদের হামলায় সৌদি আরবের ভাবমূর্তি হুমকির মুখে, রিয়াদকে আর নিরাপদ মনে করছেন না প্রবাসীরা

October 15, 2026

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version