রবিবার, আগস্ট ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, চেয়ারম্যানসহ আহত ২

আগস্ট ১৬, ২০২৬
A A
সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, চেয়ারম্যানসহ আহত ২
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমনসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি অটোরিকশায় চড়ে কানকিরহাটের উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে অটোরিকশায় থাকা ইউপি চেয়ারম্যান, তাঁর সহযাত্রী মোশাররফ হোসেন এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নিহত মোশাররফ হোসেন কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মজুমদারের চাচাতো ভাই। স্বজনদের মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত ও এক বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শরীয়তপুরের ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে বাড়িছাড়া অন্তঃসত্ত্বা নারী

আগস্ট ১৬, ২০২৬
বাংলাদেশ

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

আগস্ট ১৬, ২০২৬
বিএনপি

ভারতীয় মাদকসহ আটক রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

আগস্ট ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অভ্যন্তরীণ কোন্দলে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় মুসলিম ব্রাদারহুড

আগস্ট ১৬, ২০২৬

জামায়াতে শিগগিরই কওমি আলেমের সংখ্যা আলিয়াকে ছাড়িয়ে যাবে: উসামা

আগস্ট ১৬, ২০২৬

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

আগস্ট ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version