Thursday, October 29, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home খেলা

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

August 16, 2026
A A
১৪ বছর পর অস্ট্রেলিয়ায় এমন কীর্তি মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের জন্য স্বাগতিকদের দেওয়া মাত্র ৫৭ রানের ছোট লক্ষ্য তাড়া করছে নাজমুল হোসেন শান্তর দল। পুরো দলের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ডারউইন টেস্টে স্মরণীয় এই জয়ের অপেক্ষায় এখন টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাঁর চতুর ঘূর্ণি বোলিংয়ে ধরাশায়ী হয়ে একের পর এক সাজঘরে ফেরেন অজি ব্যাটাররা। দুর্দান্ত স্পেলে নিজের ঝুলিতে ৫ উইকেট পুরে নেন মিরাজ।

এই কীর্তির মাধ্যমে ১৪ বছর পর প্রথম সফরকারী স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মিরাজ। এর আগে ২০১২ সালে সর্বশেষ সাবেক শ্রীলঙ্কান তারকা রঙ্গনা হেরাথ (৯৫/৫) এই অর্জন করেছিলেন। আর ২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট পাওয়া প্রথম স্পিনার তিনি, সেবার দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়েছিলেন ভারতের কুলদীপ যাদব।

চলমান ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তাঁর পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইফার নেওয়ার গৌরব অর্জন করলেন মিরাজ। সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৫ উইকেট পাওয়া চতুর্থ বাংলাদেশি বোলার মিরাজ; আগে এ তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান (দুবার)।

আরওপড়ুন

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর

টেস্ট ক্যারিয়ারে এটি মিরাজের ১৫তম ফাইফার এবং এশিয়ার বাইরে তাঁর তৃতীয় ৫ উইকেট শিকারের ঘটনা।

অন্যদিকে, ম্যাচজুড়ে বল হাতে দারুণ তাণ্ডব চালিয়েছেন হাসান মাহমুদও। দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ১১০ রান দিয়ে ৯ উইকেট। সামান্যর জন্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ১০ উইকেট শিকারের ঐতিহাসিক মাইলফলক হাতছাড়া করেন তিনি। তবে টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার; যার শীর্ষে রয়েছেন শাহাদাত হোসেন রাজিব (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৭ রানে ৯ উইকেট)।

Related Posts

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের
খেলা

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

October 22, 2026
জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর
খেলা

জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর

October 14, 2026
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
খেলা

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

October 29, 2026
একটা সময় হাসিনা লুটেপুটে খাইছে, ওই চেয়ারে বসে এখন তারেক রহমান খাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

একটা সময় হাসিনা লুটেপুটে খাইছে, ওই চেয়ারে বসে এখন তারেক রহমান খাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

October 29, 2026
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

October 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০