Thursday, October 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, মামলা না করতে চাপ

August 16, 2026
A A
শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, মামলা না করতে চাপ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের পর ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া এবং মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে জজ মিয়া (৫৫) নামে এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় বর্বরোচিত নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (১৪ আগস্ট) কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের খবর পেয়ে অভিযুক্ত বিএনপি নেতা জজ মিয়া গা ঢাকা দিয়েছেন। জজ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আবদুল গফুরের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশের একটি খালি জমিতে লাকড়ি শুকাতে যায়। সে সময় আশপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত জজ মিয়া তার মুখে গামছা পেঁচিয়ে এবং কণ্ঠরোধ করে পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে মুখের গামছা সরে গেলে শিশুটি চিৎকার শুরু করে। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার পরপরই প্রভাবশালী একটি চক্রের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেওয়ার তৎপরতা শুরু হয়। গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সালিশি দরবার বসিয়ে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করার প্রস্তাব দেন অভিযুক্ত জজ মিয়া। শুধু তাই নয়, ওই প্রভাবশালী চক্রটি অভিযুক্ত জজ মিয়াকে ঘটনাস্থল থেকে ছাড়িয়ে নিয়ে যেতেও সাহায্য করে।

আরওপড়ুন

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

তবে প্রভাবশালী চক্রের অনৈতিক প্রস্তাব ও ভয়ভীতি উপেক্ষা করে ভুক্তভোগী শিশুর বাবা ন্যায়বিচারের স্বার্থে আইনের আশ্রয় নেন। তিনি শুক্রবার সকালে সরাসরি কুলিয়ারচর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত জজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। নির্যাতিত শিশুটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে ঘটনার পর থেকে পলাতক আসামি জজ মিয়াকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র
বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত
জামায়াত

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্রতিকৃতি

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্রতিকৃতি

October 14, 2026
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০