রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিএনপির জয় সুনিশ্চিত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

‘আওয়ামী লীগ তো পালিয়েছে। মাঠে এখন আর আওয়ামী লীগ নেই, আছে বিএনপি।,জামায়াত তো একটি ছোট দল। বাকি সবগুলো আরও ছোট ছোট। এখন বিএনপি মানে আপনারাই একমাত্র দেশের শক্তিশালী দল। সুতরাং এবারের নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন বিএনপির সহ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

কাকরাবুনিয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদার, পটুয়াখালী জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, লে. কর্নেল (অব.) আবদুল মান্নান।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের বাহিরে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে তৈরি করেছেন। আপনাদের আর ভয় নেই এই অক্টোবর মাসেই দেশে আসবেন তারেক রহমান। সবার জানা উচিত- তারা দেশের মাটিতে স্বৈরাচারের চাপে আসতে না পারলেও, বাহিরে থেকে বিএনপিকে এতটাই শক্তিশালী করেছেন যে এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নমিনেশন পাবার মতো যোগ্যতা সম্পন্ন ১ হাজার ৮০০ নেতা আছেন।

তিনি বলেন, হাসিনা পালিয়েছেন এক বছর হয়েছে, তিনি একা নয় পালিয়েছেন তার দলের তিনশ এমপি-মন্ত্রী, সরকার প্রধানের সঙ্গে তার সংসদের স্পিকারও পালিয়েছেন। কারণ তারা সাধারণ মানুষের প্রতি অন্যায় করেছেন, অবিচার করেছেন। মানুষের ঘর-বাড়ি দখল লুটতরাজ করেছেন।

তিনি আরও বলেন, তবে সাবধান; এটি বিএনপির জন্য বড় একটি শিক্ষা। আপনার দেখবেন বিএনপির মধ্যেও লুকিয়ে আছে মোনাফেক চাঁদাবাজ ও দখলদার। এদেরকে চিহ্নিত করে রাখুন। আওয়ামী লীগ বিগত ১৭ বছরের যে অবিচার করেছেন। তাদের বিচার এই মাটিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর

বিএনপি

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬
বাংলাদেশ

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রকাশ্যে এলো ইরানের নতুন শক্তিশালী অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্র

আগস্ট ২৩, ২০২৬

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version