মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিদ্যুতের খুঁটি বসানোর নামে কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
A A
বিদ্যুতের খুঁটি বসানোর নামে কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামে বিদ্যুতের খুঁটি বসানোর কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুই গ্রামের শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। সম্প্রতি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। অভিযোগ রয়েছে, এ সুযোগে খুঁটি পরিবহন ও স্থাপন খরচের কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে বাধ্যতামূলকভাবে ২ হাজার টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি মিটার সংযোগের জন্য আরও ২ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। এতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো বিপাকে পড়েছে।

ভুক্তভোগী তহমিনা বেগম, সাহানাজ বেগম, রিয়াজ হাওলাদার ও জাহিদ ফরাজীসহ কয়েকজন অভিযোগ করেন, কেউ নাকফুল বন্ধক রেখে, কেউ ধান চাষের জন্য নেওয়া অগ্রিম টাকা থেকে আবার কেউ সংসারের খরচ কমিয়ে ওই টাকা দিয়েছেন।

নাসির উদ্দিন নামে এক ভুক্তভোগীর দাবি, তার বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি বসানোর সময় নির্ধারিত ২ হাজার টাকা দিতে না পারায় খুঁটিটি সরিয়ে নেওয়া হয়। পরে রাতে রিয়াজ সিকদারকে ১ হাজার টাকা দেওয়ার পরদিন তার বাড়ির সামনে খুঁটি স্থাপন করা হয়।

পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহকদের কাছ থেকে রিয়াজ সিকদারের মাধ্যমে যে টাকা নেওয়া হয়েছে, তা ওই গ্রাহকদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ আব্দুর রহমান বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ লাইনের কাজ চলমান রয়েছে। এ কাজের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই। অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যুৎ সংযোগের মতো মৌলিক সেবা দেওয়ার ক্ষেত্রে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বিএনপি

ফেসবুকে সরকারের সমালোচনা, ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

আগস্ট ১৮, ২০২৬
বিএনপি

রাতের আঁধারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রিসোর্ট দখল

আগস্ট ১৮, ২০২৬
বাংলাদেশ

ব্যাটারি রিকশার পেটে ২০ হাজার কোটি টাকার বিদ্যুৎ

আগস্ট ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

আগস্ট ১৮, ২০২৬

ফেসবুকে সরকারের সমালোচনা, ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

আগস্ট ১৮, ২০২৬

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি

আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version