Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫

August 16, 2025
A A

ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।  এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার বিকাল প্রায় ৪টা ৩০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক হুমায়ুনের সমাধির গম্বুজের একটি অংশ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অন্তত ১২-১৫ জন দর্শনার্থী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে।  এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৬’শ শতকের মধ্যভাগে নির্মিত হুমায়ুনের সমাধিটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দিল্লির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। শুধু ২০২৪ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এখানে প্রায় ১ লাখ ৮৫ হাজার দেশি-বিদেশি পর্যটক এসেছেন। যদিও এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। ২০২২–২৩ অর্থবছরে সমাধিতে ৬ লাখ ১৫ হাজার দর্শনার্থী এসেছিলেন, যা ২০২১–২২ সালের ২ লাখ ৩৮ হাজার দর্শনার্থীর তুলনায় অনেক বেশি।

স্থাপনাটির সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তর (এএসআই) ও আগা খান ট্রাস্ট ফর কালচার (একে টিসি) যৌথভাবে দীর্ঘমেয়াদি সংস্কার প্রকল্প চালিয়েছে। ১৯৯০-এর দশকের শেষ থেকে ২০০০-এর দশকের প্রথমভাগ পর্যন্ত চলা এই সংস্কারে মোঘল বাগান পুনর্গঠন, নষ্ট পাথরের অংশ প্রতিস্থাপন, ঐতিহ্যবাহী পানির চ্যানেল পুনঃস্থাপন এবং ক্ষতিকর সিমেন্টের স্তর অপসারণের মতো কাজ করা হয়।

শুক্রবারের দুর্ঘটনার পর এই শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এখনো ধসের সঠিক কারণ জানা যায়নি এবং অবশিষ্ট কাঠামোর অবস্থা সম্পর্কে কোনো সরকারি তথ্য দেওয়া হয়নি। উদ্ধার কাজ শেষ হলে কাঠামোগত জরিপ ও মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

Related Posts

আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ সহ পাঁচ দেশ

November 24, 2026
আন্তর্জাতিক

সম্পর্ক পুনর্গঠনে মোদি-বালেন্দ্র শাহের যৌথ রূপরেখা, নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ভারতের

November 24, 2026
আন্তর্জাতিক

‘বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান’

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

November 25, 2026

বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ

November 25, 2026

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version