Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপে মারামারি

সাবেক সমন্বয়কসহ আহত ৩

August 18, 2026
A A

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিট পরিবর্তনকে কেন্দ্র করে গভীর রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) প্রথম প্রহর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়ক ও এক ছাত্রদল নেতাসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত আনুমানিক দুইটার দিকে হলের একটি কক্ষের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে রাত তিনটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে সিনিয়র সহসভাপতির অনুসারী আনিসুর রহমান সিফাতের ওপর হামলা চালায়। তাঁকে মারধর করে হল থেকে বের করে দেওয়া হলে তিনি পকেট গেটের দিকে চলে যান।

পরবর্তীতে পকেট গেট এলাকায় কৃষি বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলামের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ঘটনা থামাতে গিয়ে হলের ভেতরে মারধরের শিকার হন সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান এবং পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক হেনস্তার শিকার হন।

হামলার শিকার ছাত্রদল নেতা সিফাত অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের লোকজনকে ব্যবহার করে তাঁর ওপর অন্যায়ভাবে ও পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির হাসান জানান, সামান্য বাগ্বিতণ্ডার মীমাংসা হওয়ার পর কেন্দ্রভিত্তিক অনুসারীরা এসে দায়িত্বরত নেতার ওপর হামলা চালিয়েছে, যা সুস্পষ্ট সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি অলরেডি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।

তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা নেই বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন। তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান জানান, হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে রয়েছে। আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হুতিদের হামলায় সৌদি আরবের ভাবমূর্তি হুমকির মুখে, রিয়াদকে আর নিরাপদ মনে করছেন না প্রবাসীরা

October 15, 2026

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version