Thursday, September 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

‘যে রুম নিয়ে অভিযোগ, সে রুমে ছিলেনই না জেমস’

August 21, 2026
A A
‘যে রুম নিয়ে অভিযোগ, সে রুমে ছিলেনই না জেমস’

ইতালির রোমে নগরবাউল জেমসের কনসার্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কনসার্ট শেষে হোটেলের কক্ষ নোংরা করে রেখে যাওয়া এবং প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো অভিযোগ তোলা হয়েছে জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে। বলা হচ্ছে, একটি কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশের জন্য বেস্ট ওয়েস্টার্ন হোটেল কর্তৃপক্ষ অন্তত ২০০ ইউরো অতিরিক্ত পরিচ্ছন্নতা ফি দাবি করেছে।

ভাইরাল হওয়া ছবি ও বার্তায় দেখা যায়, চেক-আউটের পর একটি অ্যাপার্টমেন্টের মেঝে ও ডাইনিং টেবিলে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের উচ্ছিষ্ট পড়ে ছিল। রান্নাঘরের সিঙ্কেও নোংরা থালা-বাসন ও কাঁচা ডিম দেখা যায়। তবে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন এসব অভিযোগ অস্বীকার করে জানান, জেমস যে কক্ষে ছিলেন সেখানে কোনো সমস্যা ছিল না; মূল অভিযোগটি উঠেছে দলের অন্য এক মিউজিশিয়ানের কক্ষ (৫৪৯ নম্বর) নিয়ে। ফলে একজনের ভুলের দায় জেমসের ওপর চাপানো অন্যায়।

আরওপড়ুন

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ

হোটেল রিসিপশনে যোগাযোগ না করে লুকিয়ে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন জেমসের প্রতিনিধি। রবিন বলেন, বিশাল দল ও ভারী বাদ্যযন্ত্র নিয়ে পালিয়ে যাওয়া অসম্ভব। আয়োজকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই জেমসের মতো দেশের শীর্ষ তারকাকে ঘিরে এই মিথ্যাচার চালানো হচ্ছে। তারা যথাযথভাবেই সেখান থেকে পরবর্তী শো-এর জন্য ভেনিসে গেছেন।

অন্যদিকে, কনসার্টের অগ্রিম অর্থ ও টিকিট বিক্রির টাকা নিয়ে হিসাবের জটিলতা তৈরি হওয়ার দাবি করেছেন ইতালির স্থানীয় আয়োজক হোসাইন আহমেদ। এর জবাবে রবিন স্পষ্ট জানান, লিখিত চুক্তি অনুযায়ীই সবকিছু পরিচালনা করা হয়েছে। কোনো চুক্তিভঙ্গ হয়ে থাকলে আয়োজকরা আইনি পদক্ষেপ নিতে পারতেন; জেমস এখনও ইতালিতেই অবস্থান করছেন। জেমসের ভক্তদের মতে, কনসার্টের সাফল্য ঢাকতেই আয়োজক পক্ষ এমন বিতর্কের সৃষ্টি করেছে।

Related Posts

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের
বাংলাদেশ

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

September 17, 2026
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ
বাংলাদেশ

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ

September 16, 2026
আওয়ামী অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আওয়ামী লীগ

আওয়ামী অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

September 16, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

September 17, 2026
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

September 17, 2026
আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

September 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০