Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

August 24, 2026
A A
গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়ায় নিজ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।

ঘটনাস্থল পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান তারা।

সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ টি এম আজম খানও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরাধীর পরিচয় যাই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নৃশংস এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অপরাধীর পরিচয় নয়, অপরাধের ভিত্তিতেই বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Related Posts

আন্তর্জাতিক

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া

October 22, 2026
আন্তর্জাতিক

ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের

October 22, 2026
জামায়াত

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া

October 22, 2026

ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের

October 22, 2026

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version