সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

আগস্ট ২৪, ২০২৬
A A
দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান
Share on FacebookShare on Twitter

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ১৫টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

এদিকে রানওয়েতে পানি জমে যাওয়ায় ২৫০টির বেশি ফ্লাইট নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করতে পারেনি। পাশাপাশি কয়েকটি ফ্লাইটের উড্ডয়নেও বিলম্ব হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা।

ভারী বৃষ্টির প্রভাবে দিল্লির বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরমুখী সড়ক এবং সাকেত কোর্ট এলাকার সড়কগুলোতেও ধীরগতিতে চলছে যানবাহন।

রোববার দিল্লিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করলেও সোমবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ছতরপুর এলাকায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দিনভর দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

আগস্ট ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ভারতজুড়ে ফের আন্দোলনের হুমকি সিজেপির

আগস্ট ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

আগস্ট ২৪, ২০২৬

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

আগস্ট ২৪, ২০২৬

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version