বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

আগস্ট ২৬, ২০২৬
A A
বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা ষড়যন্ত্র বা চক্রান্ত করে থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, একদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বেই পরিচালিত হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের অধিকার ও দাবির পক্ষে কথা বলে আসছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে তারা জনগণের বিভিন্ন সংকট ও দাবি তুলে ধরছেন।

তিনি বলেন, সরকার এসব ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে এবং তা উপেক্ষা করলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। একই সঙ্গে জামায়াতের প্রতি সাধারণ মানুষের বাড়তে থাকা সমর্থনে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, যেকোনো আদর্শিক সংগঠনের প্রধান শক্তি তার তৃণমূলের কর্মীরা। জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারলে কোনো অপশক্তিই সংগঠনের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য দলীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।

সম্পর্কিত খবর

জামায়াত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬

ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, পলাতক বিএনপি নেতাকে অব্যাহতি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version