বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬
A A
পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা
Share on FacebookShare on Twitter

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের ব্যাপক গ্রেপ্তার বন্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটররা।

বুধবার নেতানিয়াহুর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে ৪৭ জন ডেমোক্র্যাট সিনেটরের মধ্যে ৪৫ জন স্বাক্ষর করেন। বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখেছে। এতে পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরাইলি বসতিস্থাপনকারীদের প্রাণঘাতী সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

চিঠিতে পশ্চিম তীরে সহিংসতা নিয়ন্ত্রণে ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধী যে পক্ষেরই হোক না কেন, সহিংসতার ঘটনায় দ্রুত হস্তক্ষেপ এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সিনেটররা জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ইসরাইলি বসতিস্থাপনকারীদের মসজিদে হামলার অভিযোগও উঠেছে।

চিঠিতে ২০২২ সাল থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারী বা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত নয়জন মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়। এসব মৃত্যুর ঘটনায় তদন্ত আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সিনেটররা।

ইসরাইল সরকারের পশ্চিম তীর নীতি নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের মধ্যে অসন্তোষ বাড়ার মধ্যেই এ চিঠি পাঠানো হলো। গাজা যুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড নিয়েও ডেমোক্র্যাটদের একটি অংশ দেশটির জন্য মার্কিন সামরিক সহায়তায় বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে আসছেন।

চিঠিটি যৌথভাবে তৈরি করেন ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ, নিউইয়র্কের সিনেটর চাক শুমার এবং নিউ জার্সির সিনেটর কোরি বুকার। শুমার দীর্ঘদিন ধরে মার্কিন কংগ্রেসে ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত।

চিঠিতে পশ্চিম তীরের সাম্প্রতিক একটি প্রাণঘাতী ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। কর্মকর্তাদের বরাতে জানা যায়, গত সপ্তাহে ইহুদি বসতিস্থাপনকারীদের একটি দলের নিরাপত্তায় থাকা এক ইসরাইলি ব্যক্তি ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালান। এতে ১৭ বছর বয়সী এক কিশোর ও ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

এই ঘটনার পর পশ্চিম তীরে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপের ওপর জোর দিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

চীন সীমান্তে বন্যায় নেপালে নিহত ৮, তিব্বতে অনেকে নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬
আন্তর্জাতিক

ডেইলি স্টার ও রয়টার্সের পরোক্ষ চক্র: ‘মক্কা প্যাক্ট’ নিয়ে নেতিবাচক বয়ান তৈরির অভিযোগ

আগস্ট ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

আগস্ট ২৭, ২০২৬

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version