Thursday, September 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ

August 27, 2026
A A
রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর বা দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এর মধ্যে বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকাও অন্তর্ভুক্ত।

এ ছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকায়ও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও এর আওতাভুক্ত। পাশাপাশি ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাতেও নিষেধাজ্ঞা থাকবে। এসব সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথও এর আওতায় পড়বে।

আরওপড়ুন

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময়ে এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।

সংসদ অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Related Posts

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের
বাংলাদেশ

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

September 17, 2026
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ
বাংলাদেশ

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ

September 16, 2026
আওয়ামী অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আওয়ামী লীগ

আওয়ামী অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

September 16, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

September 17, 2026
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

September 17, 2026
আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

September 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০