শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মক্কা জোটে যোগ দিতে পারবে যে কোন নতুন দেশ

আগস্ট ২৮, ২০২৬
A A
মক্কা জোটে যোগ দিতে পারবে যে কোন নতুন দেশ
Share on FacebookShare on Twitter

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন দেশ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার আবেদন করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করেই বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের এই জোটে যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চান, বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কি না। একই সঙ্গে তিনি জানতে চান, এ উদ্যোগে পাকিস্তান কূটনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে কি না। সিরিয়া ও ইরানের মতো দেশগুলোর আগ্রহের বিষয়েও প্রশ্ন করা হয়।

জবাবে তাহির আন্দ্রাবি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তোলা একটি প্রতিরক্ষামূলক কাঠামো। উদীয়মান নিরাপত্তা জোট হিসেবে এর দরজা এমন দেশগুলোর জন্য খোলা, যারা অভিন্ন নিরাপত্তাস্বার্থ এবং যৌথ দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার আগ্রহ জানালে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করে বিষয়টি বিবেচনা করা হবে।

তবে নতুন সদস্য হিসেবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি পাকিস্তানের এই মুখপাত্র। ইরান ও সিরিয়ার সম্ভাব্য আগ্রহের বিষয়েও তিনি আলাদাভাবে কোনো মন্তব্য করেননি।

তাহির আন্দ্রাবি জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বাংলাদেশকে ঘিরে আলোচনা

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরব নিউজকে জানিয়েছিলেন, এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি।

আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সোমবার একই ধরনের বক্তব্য দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কা বাংলাদেশের মানুষের কাছে বিশেষ আবেগ ও গুরুত্বের জায়গা। পশ্চিম এশিয়ায় ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যোগ দেওয়া অস্বাভাবিক হবে না। বিষয়টি সরকার ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া উচিত কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। বৃহস্পতিবার জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে বলেন, মক্কা জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশকে চুক্তিতে যুক্ত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি বলেও জানান তিনি।

কী এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে তিন দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করাই এ চুক্তির প্রধান লক্ষ্য।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কোনো একটি সদস্যদেশ আক্রান্ত হলে অন্য সদস্যদেশগুলোও সম্মিলিত প্রতিরক্ষার আওতায় আসবে।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও সামরিক সমন্বয় বাড়ানোর পরিকল্পনাও রয়েছে চুক্তিতে। এর আওতায় যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

সূত্র: আরব নিউজ

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান

আগস্ট ২৮, ২০২৬
আন্তর্জাতিক

ইরান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে ট্রাম্প হিমশিম খাচ্ছেন: মার্ক কেলি

আগস্ট ২৮, ২০২৬
আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ অন্তত ১০০০

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ ছাত্রদল নেতা গ্রেফতার

আগস্ট ২৮, ২০২৬

হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

আগস্ট ২৮, ২০২৬

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান

আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version