শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান

আগস্ট ২৮, ২০২৬
A A
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান
Share on FacebookShare on Twitter

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে টেলিফোন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

আলাপকালে ড. খলিলুর রহমান বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। এই দুর্যোগকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করে তিনি বলেন, স্বজনহারা পরিবারগুলোর প্রতি বাংলাদেশের গভীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে নেপাল সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।

ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং নেপালের যেকোনো প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি ব্যক্তিগত শোকবার্তা পৌঁছে দেন।

বাংলাদেশের এই আন্তরিক সংহতি ও সমবেদনার জন্য ধন্যবাদ জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি জানান, বর্তমানে নেপালি কর্তৃপক্ষ সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে নির্দিষ্ট কোনো সহায়তার প্রয়োজন হলে তা পরবর্তীতে বাংলাদেশ সরকারকে জানানো হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ ছাত্রদল নেতা গ্রেফতার

আগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

‘দুষ্টু লোকেরা বলে টুকু আসে-টুকু যায়,’ লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা

আগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলার আবেদন

আগস্ট ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ ছাত্রদল নেতা গ্রেফতার

আগস্ট ২৮, ২০২৬

হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

আগস্ট ২৮, ২০২৬

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান

আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version