শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৮, ২০২৬
A A
থাকছে না হাসিনা আমলের দিবস, নতুন পরিপত্র জারি
Share on FacebookShare on Twitter

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তারা তদারকি ও সমন্বয়ের ভূমিকা পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার নিজস্ব আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখে জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অগ্রাধিকার। আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষাসহ এসব কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার সরকারি কার্যক্রমে সমন্বয়ের ভূমিকা পালন করবেন।

কে কোন জেলার দায়িত্বে

  • ইকবাল হাসান মাহমুদ: রাজশাহী ও নাটোর
  • আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
  • আবদুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর
  • নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা
  • খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ
  • আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার
  • মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম
  • এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
  • আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর
  • মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
  • জাকারিয়া তাহের: ফেনী ও নোয়াখালী
  • সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ
  • সাচিং প্রু: কক্সবাজার
  • মো. শরীফুল আলম: টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম: মাদারীপুর ও শরীয়তপুর
  • অনিন্দ্য ইসলাম অমিত: মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
  • আব্দুল বারী: বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
  • সুলতান সালাউদ্দিন টুকু: ঢাকা
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • হাবিবুর রশিদ: গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • মো. রাজীব আহসান: বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
  • মীর শাহে আলম: রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
  • ফারজানা শারমিন: সিরাজগঞ্জ ও পাবনা
  • শেখ ফরিদুল ইসলাম: যশোর, মাগুরা ও নড়াইল
  • ইমরান খান চৌধুরী: জামালপুর ও কিশোরগঞ্জ
  • আহমেদ সোহেল মঞ্জু: বরিশাল, ভোলা ও ঝালকাঠি
  • মোহাম্মদ শামীম কায়সার: জয়পুরহাট ও নওগাঁ
  • মো. জিকে গউছ: সিলেট ও সুনামগঞ্জ
  • মিয়া নূরুদ্দিন আহমেদ: রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
  • এবিএম আশরাফ উদ্দিন নিজান: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে তদারকি

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও তারা তদারকি ও সমন্বয় করবেন।

প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করে নিজ নিজ জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় বাড়িছাড়া সরকারি কর্মকর্তা, গৃহবন্দি মা-ভাই

আগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: তাসরিফ খান

আগস্ট ২৮, ২০২৬
বাংলাদেশ

সংসদে দাড়ি ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষের অভিযোগ মনিরুল হক চৌধুরীর

আগস্ট ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় বাড়িছাড়া সরকারি কর্মকর্তা, গৃহবন্দি মা-ভাই

আগস্ট ২৮, ২০২৬

আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: তাসরিফ খান

আগস্ট ২৮, ২০২৬

কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version