শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি

আগস্ট ২৯, ২০২৬
A A
ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি
Share on FacebookShare on Twitter

ক্যাম্পাসে দলীয় রাজনীতি পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি সুস্পষ্ট ‘কোড অব কনডাক্ট’ থাকা প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালার আওতায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘Freshers’ Reception & Career Guideline Program 2026’ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা নয়, বরং মাথাব্যথার চিকিৎসা করতে হবে।’ এ বিষয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে কিছু দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সামনে তাদের নিজস্ব আদর্শ ও মতাদর্শ তুলে ধরতে পারবে। শিক্ষার্থীরা তা গ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে। তবে কোনো শিক্ষার্থীকে জোর করে কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করানো যাবে না।

লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে দলীয় স্বার্থসেবা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, এটি স্বাভাবিক হলেও তা অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থকে কেন্দ্র করে হতে হবে।

অনুষ্ঠানে হাইকোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, দেশের এক ইঞ্চি মাটিও ক্ষতিগ্রস্ত হলে মানুষের মনে আঘাত লাগে। বাংলাদেশকে কীভাবে গড়ে তুলতে হবে, সে বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে। তাদের অংশগ্রহণ ছাড়া দেশকে স্বাধীনভাবে ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ হলো প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরি করতে না পারা। তাই দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে।

শিশির মনির আরও বলেন, ‘জিন্দাবাদ-মুর্দাবাদ স্লোগানের চেয়ে দেশকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নেওয়াকে বেশি গুরুত্ব দিতে হবে।’

প্রচলিত ছাত্ররাজনীতি শিশু-কিশোরদের মধ্যে এক ধরনের বন্ধ্যাত্বের পরিবেশ তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের কাউকে ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত নয়। কোনো সংগঠনকেই তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না। স্বাধীন ও মুক্ত চিন্তা নিয়ে বেড়ে উঠতে হবে, যাতে কেউ তাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মুচলেকায় ছাড়া পাওয়া সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী কারাগারে, স্ত্রী-সন্তান স্বজনদের জিম্মায়

আগস্ট ২৯, ২০২৬
প্রধান সংবাদ

চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতার হাতে যুবদল নেতা খুন

আগস্ট ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী কারাগারে, স্ত্রী-সন্তান স্বজনদের জিম্মায়

আগস্ট ২৯, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতার হাতে যুবদল নেতা খুন

আগস্ট ২৯, ২০২৬

পুলিশ সদস্যকে মারধর, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক ছাত্রদল নেতা

আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version