রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
A A
ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পষ্টভাবে বলেছেন, ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী চলবে এবং বাংলাদেশও নিজেদের নীতি ও স্বার্থ অনুযায়ী পরিচালিত হবে। শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আলোচিত ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো চুক্তিতে অংশ নেওয়ার আগে সার্বিক বিষয় ও দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আইনমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিচার ব্যবস্থার গতিশীলতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে ‘ই-জুডিশিয়ারি’ (বিচার বিভাগের ডিজিটালাইজেশন) প্রকল্পটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও তিনি জানান।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মুচলেকায় ছাড়া পাওয়া সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী কারাগারে, স্ত্রী-সন্তান স্বজনদের জিম্মায়

আগস্ট ২৯, ২০২৬
প্রধান সংবাদ

চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতার হাতে যুবদল নেতা খুন

আগস্ট ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের টার্গেটে ট্রাম্পের ছেলে, ‘ভয়ে’ বের হন না বাইরে

আগস্ট ২৯, ২০২৬

মুচলেকায় ছাড়া পাওয়া সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৯, ২০২৬

আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী কারাগারে, স্ত্রী-সন্তান স্বজনদের জিম্মায়

আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version