শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি

আগস্ট ৩১, ২০২৬
A A
সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি
Share on FacebookShare on Twitter

প্রশাসনের একটি প্রভাবশালী অংশ বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পরিকল্পিতভাবে তৎপর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অবিলম্বে এই দায়িত্বজ্ঞানহীন চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সামনে আরও কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম বলেন, গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা ধরে তীব্র যানজট ছিল। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজটে আটকে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। পাশাপাশি সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনেক প্রবাসী তাদের নির্ধারিত ফ্লাইটও মিস করেছেন বলে জানান তিনি।

আরওপড়ুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে ডা: শফিকুর রহমান, আরও আছেন যারা

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

যানজটের কারণ অনুসন্ধানে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান কুমিল্লা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বলে জানান সেলিম। তিনি বলেন, ওই বৈঠকে হুইপের পাশে বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণের সুযোগ হয়েছিল তার।

শাহাদাত হোসেন সেলিমের ভাষ্য, এত বড় ঘটনা এবং মানুষের সীমাহীন দুর্ভোগের পরও বৈঠকে দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে কোনো অনুশোচনা বা দায়বদ্ধতা তিনি দেখতে পাননি। বিষয়টি তাকে বিস্মিত ও হতাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সেলিম জানান, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এ ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। সেতু সংস্কারের আগে সাধারণ মানুষকে আগাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন। সংবাদপত্র, টেলিভিশনের স্ক্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকে প্রচার চালানো হলে যাত্রীরা বিকল্প পথ বেছে নিতে পারতেন এবং ভয়াবহ যানজট এড়ানো সম্ভব হতো বলেও হুইপের বক্তব্য তুলে ধরেন সেলিম।

ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতা ও জবাবদিহির ঘাটতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন বিএনপির এই সংসদ সদস্য। জনদুর্ভোগ সৃষ্টি এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, শাহাদাত হোসেন সেলিম এর আগে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। গত আগস্টে দেওয়া আরেক ফেসবুক পোস্টে তিনি প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং সরকারের কার্যক্রম ব্যাহত করার অভিযোগ তুলেছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা
জামায়াত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে ডা: শফিকুর রহমান, আরও আছেন যারা

সেপ্টেম্বর ১০, ২০২৬
মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

সেপ্টেম্বর ১০, ২০২৬
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো নান্দাইলের মামুন
আন্তর্জাতিক

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো নান্দাইলের মামুন

সেপ্টেম্বর ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

সেপ্টেম্বর ১০, ২০২৬
নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০