বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

সেপ্টেম্বর ১, ২০২৬
A A
বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসান শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের জামিন শুনানির জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন। এক দিনের রিমান্ড সম্পন্ন হওয়ায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে এই স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ২৯ আগস্ট মো. সুমন নামের এক ব্যক্তি বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরওপড়ুন

রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করে ক্ষুধা দারিদ্রতা দূর করুন: অধ্যাপক মুজিবুর রহমান

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

গত ৩০ আগস্ট পুলিশ আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়, বাদীর মালয়েশিয়া প্রবাসী ভাই পরিবার ও বোনের বিয়ের জন্য ২০০ গ্রাম স্বর্ণ পাঠিয়েছিলেন। বিমানবন্দর থেকে সেই স্বর্ণ গ্রহণ করে ফেরার পথে বলাকা ভবনের বিপরীতে মাইক্রোবাস থেকে নামতেই আসামিরা তাঁদের ঘিরে ফেলে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা ভুক্তভোগীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার ভুয়া অভিযোগ এনে এবং বোমা থাকার ভয় দেখিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসামিরা চম্পট দেয়। এই মামলায় বিএনপি নেতা আব্দুর রউফ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল এবং ছাত্রদল নেতা শান্ত ও রিপনসহ অন্যান্যদের অভিযুক্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর

রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করে ক্ষুধা দারিদ্রতা দূর করুন: অধ্যাপক মুজিবুর রহমান
জামায়াত

রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করে ক্ষুধা দারিদ্রতা দূর করুন: অধ্যাপক মুজিবুর রহমান

সেপ্টেম্বর ১০, ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
জামায়াত

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

সেপ্টেম্বর ১০, ২০২৬
পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের
বাংলাদেশ

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

সেপ্টেম্বর ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করে ক্ষুধা দারিদ্রতা দূর করুন: অধ্যাপক মুজিবুর রহমান

রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করে ক্ষুধা দারিদ্রতা দূর করুন: অধ্যাপক মুজিবুর রহমান

সেপ্টেম্বর ১০, ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

সেপ্টেম্বর ১০, ২০২৬
পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০