মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা মাসুদ রানাসহ গ্রেপ্তার ২

সেপ্টেম্বর ১, ২০২৬
A A
বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা মাসুদ রানাসহ গ্রেপ্তার ২
Share on FacebookShare on Twitter

রাজধানীর ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫) ওরফে ‘কাইল্লা মাসুদ’ এবং হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তাপসকে (৩৮) দুটি পিস্তল, একটি শটগান ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভোররাতে চারটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিএনপি নেতা রেজা চৌধুরীর বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে, এতে দোতলার জানালার কাচ ভেঙে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৩১ আগস্ট) রাত আড়াইটার দিকে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে বিদ্যুৎ ও রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তাপসকে গ্রেপ্তার করা হয়।

পরে তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকার একটি বাড়ি থেকে ছাত্রদল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা শটগান এবং আট রাউন্ড শর্টগানের কার্তুজ। গ্রেপ্তারকৃত কাইল্লা মাসুদ ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মৃত শাহজাহান মিয়ার পালক ছেলে।

ঘটনাস্থল ও অভিযানের বিষয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান ছামি ও ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান জানান, গত ৫ আগস্টের পর থেকে মাসুদ রানার নেতৃত্বে তাপস বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, অস্ত্রের দাপটে মাদক ব্যবসা এবং ভয়াবহ চাঁদাবাজি চালিয়ে আসছিল। সম্প্রতি তাদের চাঁদাবাজি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনার সরাসরি যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদ রানা ও তাপসের বিরুদ্ধে ডেমরা ও রূপগঞ্জ থানায় অস্ত্র আইনসহ নতুন একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ছিনতাইকালে নিজেদের আ. লীগ ও ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক

সেপ্টেম্বর ১, ২০২৬
জামায়াত

৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

সেপ্টেম্বর ১, ২০২৬
বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা মাসুদ রানাসহ গ্রেপ্তার ২

সেপ্টেম্বর ১, ২০২৬

ছিনতাইকালে নিজেদের আ. লীগ ও ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক

সেপ্টেম্বর ১, ২০২৬

দায়িত্ব গ্রহণের ১৮ মাসের মাথায় পদত্যাগ করছে যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version