Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

September 2, 2026
A A
বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অনন্য ও ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৪৫০ বলের এক মহাকাব্যিক ও ধৈর্যের পরীক্ষা দিয়ে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করেন তিনি।

যে মাঠে হৃদয় এই অবিস্মরণীয় কীর্তি গড়েছেন, সেটি বাংলাদেশের ক্রিকেটে এমনিতেই এক স্মরণীয় ভেন্যু। ২০২০ সালে এই পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর সেই একই ঐতিহাসিক ভেন্যুতে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের পক্ষে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে নিলেন বগুড়ার এই ব্যাটার।

ইনিংসটি খেলার পথে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২৩ বছর পুরনো সর্বোচ্চ ব্যক্তিগত রানের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুতের করা ২১৮ রানের রেকর্ডটি এত দিন অক্ষত ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শাহরিয়ার বিদ্যুৎকে টপকে যান হৃদয়।

বাংলাদেশের সার্বিক ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মাত্র তৃতীয় ট্রিপল সেঞ্চুরির ঘটনা। এর আগে ঘরোয়া ক্রিকেটে রাকিবুল হাসান ২০০৬-০৭ মৌসুমে বরিশালের হয়ে সিলেটে ৩১৩ রান এবং পরবর্তীতে বিসিএলে তামিম ইকবাল অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন। তবে আগের দুটি ট্রিপল সেঞ্চুরিই দেশের মাটিতে আসার বিপরীতে তাওহীদ হৃদয়ের এই মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরিটি এসেছে বিদেশের মাটিতে শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে।

Related Posts

প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

October 25, 2026
জামায়াত

সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version