বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

যুবলীগ নেতার পক্ষ নিয়ে দলীয় নেতাকর্মীদের বিপক্ষে বিএনপি নেতার হুঁশিয়ারি

সেপ্টেম্বর ২, ২০২৬
A A
যুবলীগ নেতার পক্ষ নিয়ে দলীয় নেতাকর্মীদের বিপক্ষে বিএনপি নেতার হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

জামালপুরের বকশীগঞ্জে ছাত্র আন্দোলনে চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালানো হত্যা মামলার আসামি ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়ে হুঁশিয়ারি দিয়েছেন তাঁর আপন ভাই বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিএনপির শীর্ষ নেতার মুখ থেকে যুবলীগ নেতার এমন সমর্থন ও দলীয় বিরোধীদের প্রতি সরাসরি হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে চরম ক্ষোভ ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, তাঁর ভাই নজরুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একই সঙ্গে দলের ভেতরের প্রতিপক্ষকে সতর্ক করে তিনি অবিলম্বে ‘ভালো হয়ে যাওয়ার’ হুশিয়ারি দেন। তিনি দাবি করেন, সাবেক সরকারের সময় এক বিএনপি নেতার পরামর্শেই তাঁর ভাই আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে বকশীগঞ্জে বিএনপিকে তাঁর ভাই নজরুলই টিকিয়ে রেখেছেন।

অথচ বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে গত ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চাইনিজ কুড়াল হাতে সরাসরি তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে, যার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক হত্যা মামলার আসামি নজরুল ২০১৫ সালে যুবদল ছেড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এবং গত বছর একাধিক মামলায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

একজন বিতর্কিত যুবলীগ নেতা ও একাধিক হত্যা মামলার আসামির পক্ষে বিএনপির উপজেলা সভাপতির এমন প্রকাশ্য অবস্থান ও হুমকির ঘটনায় চরম ক্ষুব্ধ দলটির তৃণমূল নেতাকর্মীরা। জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনুচিত এবং বিষয়টি কেন্দ্রীয় হাইকমান্ডকে অবহিত করে তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’-রাঙামাটিতে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

সেপ্টেম্বর ২, ২০২৬
বাংলাদেশ

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সেপ্টেম্বর ২, ২০২৬
বিএনপি

অস্ত্রসহ ডেমরা থানা ছাত্রদল আহ্ববায়ক গ্রেপ্তার, গ্রেপ্তারের পর বহিষ্কার

সেপ্টেম্বর ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মির্জাপুরে আড়াই বছরের শিশুর মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

সেপ্টেম্বর ২, ২০২৬

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে বাড়ছে দুর্ভোগ

সেপ্টেম্বর ২, ২০২৬

বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’-রাঙামাটিতে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version