বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

বিয়ের অনুষ্ঠানে হামলা চালানোয় হলেন ক্ষুব্ধ

সেপ্টেম্বর ২, ২০২৬
A A
যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার
Share on FacebookShare on Twitter

ইরানের হরমুজগান প্রদেশের কুহেশতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত চারজন নিহত ও অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ এবং তাদের মিত্র ইসরায়েলকে ‘ছোট শয়তান’ হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ঘালিবাফ বিগত দিনগুলোতে ইরানে মার্কিন হামলায় বেসামরিক মৃত্যুর একাধিক ঘটনা তুলে ধরেন। তিনি গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার ঘটনা এবং লামার্দ স্পোর্টস কমপ্লেক্সে হামলায় অ্যাথলেটদের প্রাণহানির বিষয়গুলো পুনরায় স্মরণ করিয়ে দেন।

ঘালিবাফ তাঁর পোস্টে লেখেন, মিনাব স্কুল, লামার্দ স্পোর্টস হল কিংবা কুহেশতাকের বিবাহ অনুষ্ঠান—প্রতিটি স্থানেই শিশুদের পরিবারসহ হত্যা করা হয়েছে। কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং হত্যা চালায়, তবে সেটি স্বয়ং শয়তান। যুক্তরাষ্ট্র মূল শয়তান হিসেবে ছোট শয়তানকে (ইসরায়েল) সুরক্ষা দিয়ে চলেছে বলেও তিনি মন্তব্য করেন।

কুহেশতাকে বিয়ের অনুষ্ঠানে এই প্রাণঘাতী বিমান হামলার ঘটনাটি ঘটার পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও ঘাটি লক্ষ্য করে ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে বাড়ছে দুর্ভোগ

সেপ্টেম্বর ২, ২০২৬
আন্তর্জাতিক

দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

সেপ্টেম্বর ২, ২০২৬
আন্তর্জাতিক

যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ

সেপ্টেম্বর ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মির্জাপুরে আড়াই বছরের শিশুর মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

সেপ্টেম্বর ২, ২০২৬

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে বাড়ছে দুর্ভোগ

সেপ্টেম্বর ২, ২০২৬

বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’-রাঙামাটিতে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version