বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: জামায়াত আমির

সেপ্টেম্বর ২, ২০২৬
A A
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

গণভোটের গণরায় বাস্তবায়ন করা না হলে দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরবর্তীতে মতবিনিময় সভা শেষে সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রায়ের ওপর গুরুত্ব আরোপ করে জামায়াত আমির উল্লেখ করেন, জাতীয় স্বার্থে এই গণরায় বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, দেশের কল্যাণ ও জনগণের স্বার্থে সংসদের ভেতরে এবং বাইরে সরকারের সব ইতিবাচক পদক্ষেপে সমর্থন দেবে জামায়াত। তবে সরকার কোনো জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে সম্পূর্ণ অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল উপায়ে রাজপথে এবং সংসদে প্রতিবাদ জানানো হবে।

মতবিনিময় সভায় ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ জনজীবনের নানাবিধ দুর্ভোগের বিষয় তুলে ধরেন। কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব পরামর্শ দেন যে, গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের গণরায়ের প্রতি স্পষ্ট অবস্থান পরিষ্কার করা উচিত। জামায়াত আমির সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐকমত্য গঠন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র চর্চাকে বেগবান করতে ইলেকট্রনিক মিডিয়াকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহীরা তাঁদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন সংকট, যেমন—ওয়েজ বোর্ডের অভাব, বেতন কাঠামোর অনিশ্চয়তা এবং পেশাগত নিরাপত্তার ঘাটতির কথা তুলে ধরলে ডা. শফিকুর রহমান তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। গণমাধ্যম প্রতিনিধিরা সংসদে জামায়াতে ইসলামীর বর্তমান বিরোধীদলীয় ভূমিকার প্রশংসা করে এটিকে অত্যন্ত গঠনমূলক ও নিয়মতান্ত্রিক বলে উল্লেখ করেন। বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্যাটেলাইট ও ক্যাবল টিভির প্রধান নির্বাহীদের পাশাপাশি জামায়াতে ইসলামীর শীর্ষ সংসদ সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রশাসনে বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ সচিব

সেপ্টেম্বর ২, ২০২৬
আন্তর্জাতিক

যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ

সেপ্টেম্বর ২, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

সেপ্টেম্বর ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডাকসুর উদ্যোগে ‘অধ্যাপক মুনীর চৌধুরীরর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সেপ্টেম্বর ২, ২০২৬

‘বিগত সরকার বাদ দেন’—সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পিকার

সেপ্টেম্বর ২, ২০২৬

মির্জাপুরে আড়াই বছরের শিশুর মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

সেপ্টেম্বর ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version