বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা, নতুন দায়িত্বে সেই মনিরুল

সেপ্টেম্বর ৩, ২০২৬
A A
জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা, নতুন দায়িত্বে সেই মনিরুল
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হুমকি দেওয়া ও তাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ থাকা কর্মকর্তা চৌধুরী মনিরুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে পদায়ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক (হিসাব) পদে দায়িত্বরত চৌধুরী মনিরুল হাসানকে নিজের দপ্তরের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর দপ্তরেও অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হলো। আদেশে বলা হয়, এই সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

অভিযোগ রয়েছে, গত জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ‘রাজাকার’ গালি দেওয়া এবং তাঁদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছিলেন এই কর্মকর্তা। এ ছাড়া জুলাই আন্দোলনের বিরুদ্ধে অনুষ্ঠিত শিক্ষক-কর্মকর্তাদের মিছিলেও তাঁকে প্রথম সারিতে অংশ নিতে দেখা গিয়েছিল।

বিতর্কিত এই কর্মকর্তাকে উপাচার্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থানে পদে আসীন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। ইসলামী ছাত্র আন্দোলন গোবিপ্রবি শাখার ভিপি মোহাম্মদ হাবিব এমন সিদ্ধান্তকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী আখ্যা দিয়ে বলেন, আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া ব্যক্তিকে এভাবে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতি ও আদর্শের সঙ্গেই সাংঘর্ষিক।

বিতর্কিত পদায়নের বিষয়ে প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান জানান, প্রশাসনিক দপ্তর পরিচালনার সুবিধার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, উপাচার্য দপ্তরের কাজের সুবিধার্থে অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের দিকটি বিবেচনায় রেখেই এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

সেপ্টেম্বর ৩, ২০২৬
বাংলাদেশ

ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন; ক্ষুব্ধ হয়ে বাবরের প্রশ্ন ‘হোয়াট ইওর প্রবলেম’!

সেপ্টেম্বর ৩, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ

সেপ্টেম্বর ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

সেপ্টেম্বর ৩, ২০২৬

ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন; ক্ষুব্ধ হয়ে বাবরের প্রশ্ন ‘হোয়াট ইওর প্রবলেম’!

সেপ্টেম্বর ৩, ২০২৬

জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা, নতুন দায়িত্বে সেই মনিরুল

সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version