শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

সেপ্টেম্বর ৪, ২০২৬
A A
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক
Share on FacebookShare on Twitter

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কওমি মহিলা মাদরাসার ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক প্রধান শিক্ষককে (বড় হুজুর) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাঁকে আটক করা হয়। অভিযুক্ত আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বিগত ১৫ বছর ধরে ওই মাদরাসায় দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে আবাসিক ও কিন্ডারগার্টেন শাখায় শতাধিক ছাত্রী লেখাপড়া করে। অভিযুক্ত শিক্ষকের স্ত্রীও একই মাদরাসার মহিলা শাখায় কর্মরত থাকায় তাঁরা মাদরাসা প্রাঙ্গণেই বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে ছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মাদরাসায় জড়ো হয় এবং অভিযুক্ত আবুল কালাম আজাদকে আটক করে উত্তমমধ্যম দেয়।

আরওপড়ুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

ঘটনার খবর পেয়ে প্রথমে জামজামি ক্যাম্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার
বাংলাদেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর ৪, ২০২৬
নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩
বাংলাদেশ

নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

সেপ্টেম্বর ৪, ২০২৬
চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বাংলাদেশ

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সেপ্টেম্বর ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর ৪, ২০২৬
ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ঘটনাস্থলে নিহত তিন

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ঘটনাস্থলে নিহত তিন

সেপ্টেম্বর ৪, ২০২৬
বাণিজ্যিক জাহাজের ছদ্মবেশে সামরিক তথ্য সংগ্রহ করছে বেইজিং

বাণিজ্যিক জাহাজের ছদ্মবেশে সামরিক তথ্য সংগ্রহ করছে বেইজিং

সেপ্টেম্বর ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০