শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে

প্রধানমন্ত্রীকে কটূক্তি

সেপ্টেম্বর ৪, ২০২৬
A A
সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে আটক করা হয়। পরে খতিয়ে দেখে শুক্রবার দুপুরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিলের একটি বিষয়কে কেন্দ্র করে সিফাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নজরে এলে তাঁরা পুলিশকে জানান। পুলিশ প্রাথমিক তদন্তে সিফাতের সাইবার তৎপরতা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাথে যোগাযোগের কিছু তথ্যপ্রমাণ পায়।

ওসি আরও জানান, অভিযুক্তের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য এবং কথিত রাজনৈতিক যোগাযোগ তদন্ত করে দেখা হচ্ছে। রাষ্ট্রবিরোধী বা অন্য কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে বাস্তবে তাঁর কতটুকু সম্পৃক্ততা ছিল, সে বিষয়ে পুলিশ গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বাংলাদেশে সংলগ্ন চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

সেপ্টেম্বর ৪, ২০২৬
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান সংবাদ

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, প্রতিকূলতা সৃষ্টি করলে জনরোষের হুঁশিয়ারি: গোলাম পরোয়ার

সেপ্টেম্বর ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে

সেপ্টেম্বর ৪, ২০২৬

বাংলাদেশে সংলগ্ন চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

সেপ্টেম্বর ৪, ২০২৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

সেপ্টেম্বর ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version