Friday, October 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
A A
ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

রাজধানীর নিউমার্কেটের ঐতিহ্যবাহী গ্লোব শপিং সেন্টারে একটি দোকানে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর, মালামাল লুট এবং দখলের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঢাকা কলেজ ছাত্রদলের একদল নেতাকর্মী প্রকাশ্যে এই তাণ্ডব চালিয়েছেন। এ সময় বাধা দিতে গেলে দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ী, তাঁর ছেলে এবং মার্কেটের ম্যানেজারকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলার ২৮ নম্বর দোকান ‘আছিল ভেলর’-এ এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি সূত্রে জানা যায়, দোকান দখলের এই মিশনে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, জামাল আহমেদ জেনিন ও সাইফ হাসান। এ ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাগর খান, পারভেজ মোশাররফ, অপু মৃধা এবং কর্মী মোস্তাক আহমেদ ও নাইম আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল আকস্মিক ওই দোকানে চড়াও হয়ে ভাঙচুর চালাচ্ছে। দোকানের ভেতরে থাকা ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তাঁর ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়। এমনকি পরিস্থিতি শান্ত করতে মার্কেটের ম্যানেজার জুয়েল রানা এগিয়ে এলে তাঁকেও কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করা হয়। এ সময় দোকানের দামি মালামাল, টেলিভিশন, কম্পিউটার ও নগদ টাকাসহ মানিব্যাগ লুট করে বাইরে ফেলে দেওয়া হয় এবং জোরপূর্বক নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম কান্নাবিজড়িত কণ্ঠে জানান, বৈধ জমির মালিকের কাছ থেকে রানিং অক্টোবর মাস থেকে দোকানটি ভাড়া নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই হারুন নামের এক ইতালি প্রবাসী বহিরাগত নিজেকে দোকান মালিক দাবি করে এবং ঢাকা কলেজের ছাত্রদল নেতা মাজেদ ও জামালের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। তাঁকে জবাই করার হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয় এবং তাঁর অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাময়িকভাবে দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয়।

গ্লোব শপিং সেন্টারের ম্যানেজার জুয়েল রানা বলেন, হারুন নামের এক ব্যক্তি অবৈধভাবে নিজেকে মালিক দাবি করে ছাত্রদলের ক্যাডারদের নিয়ে এই দখল ও হামলার ঘটনা ঘটিয়েছে। প্রকাশ্য দিবালোকে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ ব্যবসার পরিবেশ রক্ষায় তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব গণমাধ্যমকে জানিয়েছেন, একটি দোকানের মালিকানা নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে আইনি মামলা চলমান রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Related Posts

আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
বাংলাদেশ

আকিদার নামে ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম

October 22, 2026
বাংলাদেশ

স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তরে রূপান্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version