শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আমরা রাস্তায় নেমেছি ১৮ কোটি মানুষের পক্ষে: জামায়াত আমির

সেপ্টেম্বর ৫, ২০২৬
A A
আমরা রাস্তায় নেমেছি ১৮ কোটি মানুষের পক্ষে: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজপথে নেমেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলের নেতারা কর্মসূচির কারণ ও দাবিগুলো ইতোমধ্যে তুলে ধরেছেন। তাদের ছয় দফা দাবি স্পষ্ট। এর সঙ্গে সপ্তম দাবি হিসেবে তিনি বলেন, দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না।

তিনি বলেন, চাঁদাবাজদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দুর্নীতিবাজদের কারণে মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট রয়েছে, অথচ এসব সেবার বিল নিয়মিতই দিতে হচ্ছে।

সম্প্রতি সিফাত নামে এক তরুণের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, অতিষ্ঠ হয়ে ওই তরুণ যে বক্তব্য দিয়েছে, সেটিকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষাকে আমরা সমর্থন করছি না। কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাতের মতোই গর্জে উঠবে।”

সিফাতকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “ওকে ছেড়ে দিন। ভালোয় ভালোয় ছেড়ে দিন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন—এক নূর হোসেন, এক ইয়াসমিন ও এক ডাক্তার মিলন অনেকের গদি উল্টে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারে না।”

ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এ কর্মসূচি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, তাদের কর্মসূচির প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থানে পড়তে শুরু করেছে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

লংমার্চের জন্য সবার কাছে দোয়া চেয়ে জামায়াত আমির বলেন, ইনশাআল্লাহ চট্টগ্রামের উদ্দেশে তাদের যাত্রা শুরু হবে। মহান আল্লাহর সাহায্য কামনা করে তিনি বলেন, জনগণের স্বার্থে কর্মসূচি বাস্তবায়নে আল্লাহ যেন তাদের সহায়তা করেন এবং সফর সহজ করে দেন।

সব ধরনের বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের পথে কোনো বাধাকেই তারা পরোয়া করবেন না।

সবশেষে তিনি বলেন, “আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরব। রাজপথে আমাদের আন্দোলন চলবে। জাতীয় সংসদের পাশাপাশি এই আন্দোলনও অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হয়।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংকটের খবর ফাঁস

সেপ্টেম্বর ৫, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান

সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান সংবাদ

ডিসেম্বরে গণভোটের রায় বাস্তবায়ন, হাদি হত্যার বিচারসহ ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের উপজেলায় দেশ উন্নয়নের টাকার নামে চাঁদার টাকা তোলা হচ্ছে

সেপ্টেম্বর ৫, ২০২৬

❝মুহাম্মাদ সা. মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলেন, পাহাড়ে পর্বতে গুহায় গিয়েছিলেন, মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন কেনো?❞

সেপ্টেম্বর ৫, ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংকটের খবর ফাঁস

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version