Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

September 5, 2026
A A
স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় ৪৭ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল স্বাভাবিক সেবাদান কার্যক্রমে ফিরেছে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্রসূতি ও শিশু বিভাগ এবং ডায়ালাইসিস ইউনিটসহ প্রতিটি বিভাগে রোগীদের ভিড় ও দীর্ঘ সারি দেখা গেছে। তুলনামূলক কম খরচ এবং নার্স-চিকিৎসকদের পরিচর্যার কারণে সাময়িক অসন্তোষ কাটিয়ে আবারো আস্থায় ফিরছেন সেবাগ্রহীতারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স পুনর্বহালের পর বিশেষজ্ঞদের পরামর্শ মেনে অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডসহ প্রতিটি বিভাগে ‘পজিটিভ অক্সিজেন প্রেসার’, পর্যাপ্ত ভেন্টিলেশন ও আলো-বাতাস নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে নতুন করে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৭০০ শয্যার এই অলাভজনক হাসপাতালে ২০০টি শয্যা সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে থাকে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় তিন হাজার রোগী সেবা নেন এবং গড়ে ৩০-৩৫টি স্বাভাবিক ও ৬০-৬৫টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়। বিশেষ করে স্বল্পমূল্যে ডায়ালাইসিস ও কম খরচে অ্যাম্বুলেন্স সেবা চালু থাকায় ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা এখানে চিকিৎসা নিতে আসেন।

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের গাফিলতি ও কর্মীদের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেলে ১১ জুন প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়। পরবর্তীতে মৃত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং হাসপাতাল পরিচালনায় তিন শর্ত মেনে চলার প্রতিশ্রুতিতে ২৭ জুলাই পুনরায় লাইসেন্স ফিরিয়ে দেওয়া হলে হাসপাতালটি পূর্ণ উদ্যমে স্বাভাবিক চিকিৎসাসেবা শুরু করে।

Related Posts

প্রধান সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

October 26, 2026
প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল

October 26, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

October 26, 2026

নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version