Wednesday, October 7, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ধর্ষণ মামলার আসামি বিএনপি নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

September 8, 2026
A A
ধর্ষণ মামলার আসামি বিএনপি নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামের স্থানীয় এক বিএনপি নেতাকে দিনদুপুরে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আদম আলী উপজেলার ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এছাড়া তিনি এলাকাটির আলোচিত তমা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন বলে জানা গেছে।

আরওপড়ুন

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আটঘরিয়ার একদন্ত হাট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে তারা। পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই অপরাধীরা এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Related Posts

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক
প্রধান সংবাদ

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি
বাংলাদেশ

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০